1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। রোববার রাজশাহী র‍্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরুণীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আরিয়ান শাফীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ আগস্ট তাঁরা নগরীর ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান তাঁর বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে ওই তরুণীকে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাঁদের ব্যাপারে জানতে চাইলে আরিয়ান ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং এরপর পিয়াম ও শান্তও তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁরা ঘটনাটির ভিডিও ধারণ করেন।

ধর্ষণের পর তরুণীকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। পরে ৩ সেপ্টেম্বর আরিয়ান মেসেঞ্জারের মাধ্যমে তরুণীকে ধর্ষণের ভিডিও পাঠিয়ে পুনরায় দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকিও দেওয়া হয়।

৪ সেপ্টেম্বর তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শনিবার রাতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST