1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাকসু নির্বাচনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নমুনা সংগ্রহ শুরু হয়। প্রথম দিনে শুধু কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নমুনা নেওয়া হয়। এ কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত চলে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রার্থীদের নির্দিষ্ট তালিকা অনুযায়ী মেডিকেল সেন্টারে গিয়ে নমুনা দিতে হবে। এ সময় ব্যাংক স্লিপ প্রদর্শন বাধ্যতামূলক, যেখানে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর উল্লেখ থাকবে। রাকসুর হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি প্রার্থীদের ডোপ টেস্টের সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশন।

নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় ৪ ও ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

সব প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST