1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : নুরুজ্জামান লিটন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : নুরুজ্জামান লিটন

  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :“রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।” — এ কথা বলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে অবস্থান নেবে। তারা জোটবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা ও কর্মপরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক ও জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিসুর রহমান।

এছাড়া বক্তব্য দেন তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলাম ডালিম।

অনুষ্ঠানে শহীদ আলী রায়হান ভাইয়ের পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি বাবলু রহমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST