1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচনের আগে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নির্বাচনের আগে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে জনগণকে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।

রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। তিনি বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় জনগণের পাশে যেতে হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে দেশ পুনর্গঠন করবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নগরীর পাঠানপাড়ার বড় রাস্তার মোড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এক পর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় নেতারা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST