1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার জেরে ফের হামলায় নিহত ১, নারীসহ আহত ২ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনার জেরে ফের হামলায় নিহত ১, নারীসহ আহত ২

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হাসিবুল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ওই ঘটনার জের ধরে ফের হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওয়াজেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া নারীসহ আরও দুইজন আহত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত ওয়াজেদ আলী হোজা অনন্তকান্দি গ্রামের দলিম উদ্দিনের ছেলে। এছাড়া আহতরা নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫৫) ও ছেলে মাসুম আলী (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরেজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল (৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০), মান্নান (৫৫) সহ প্রায় ১০-১৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়।
হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। স্ত্রী লাইলী বেগম ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলীর মৃত্যু হয়।
নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, আমার স্বামী ও সন্তান আদালত থেকে জামিনে এসেছেন। তবুও প্রতিপক্ষের ভয়ে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। নানা সময় তারা হুমকি-ধামকি দেয়। এজন্য আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে থাকি। আজ সকালে পান বরজে কাজ করতে গেলে হামলাকারীরা আমার স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এমনকি আমাকে হাত-পা ভেঙে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে।
উল্লেখ্য, গত ১৪ মে একই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। সেই মামলার (দুর্গাপুর থানার মামলা নং-১৩, তারিখ ১৫ মে ২০২৫) এজাহারনামীয় আসামী ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন তিনি। স্থানীয়দের দাবি, ওই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST