1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সম্মেলন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সম্মেলন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে “মাদ্রাসা শিক্ষক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন সিএন্ডবি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষক অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও উপদেষ্টা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ শাহজাগান মাদানী, কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ; অধ্যক্ষ ড. মাওলানা মুফতী আবু ইউসুফ খান, প্রধান উপদেষ্টা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রাজশাহী জেলা; অধ্যাপক আব্দুল খালেক,উপদেষ্টা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রাজশাহী জেলা মোঃ গোলাম মর্তুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করা হয়েছে। একাধিকবার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন মামলা, হামলা, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন।

তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন একটি সরকার গঠন করতে হবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণ করবে এবং কুরআনের আইন চালু করে দেশকে সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
সম্মেলনে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণ, প্রত্যেক জেলায় সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং স্কুল শিক্ষকদের সাথে মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবি জানানো হয়। বক্তারা ঘোষণা দেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST