1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবিতে ‘ফ্যাসিস্টের দোসর’ শিক্ষকদের ছবিসহ তালিকা প্রকাশের ঘোষণা ছাত্রদলের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবিতে ‘ফ্যাসিস্টের দোসর’ শিক্ষকদের ছবিসহ তালিকা প্রকাশের ঘোষণা ছাত্রদলের

  • আপডেট করা হয়েছে সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে চিহ্নিত করে তাদের ছবিসহ নামের তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ আগস্ট দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে এই তালিকা প্রদর্শন করে বিক্ষোভ করবেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের এক ঐতিহাসিক লড়াই। সেই আন্দোলনে যে সকল শিক্ষক তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং যাদের মদদে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘তৎকালীন ফ্যাসিস্ট প্রশাসনের ভিসি, প্রো-ভিসি ও প্রক্টরের নির্দেশ ও উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিলো। এখনো লক্ষ্য করা যাচ্ছে সেই ফ্যাসিস্ট সাবেক ভিসি, প্রো-ভিসি ও প্রক্টর এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন এবং নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন।’

বিগত প্রশাসনের সঙ্গে বর্তমান প্রশাসনের তুলনা করে তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত প্রশাসনের মতো বর্তমান প্রশাসনও কিছুটা একই আচরণ করছে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই প্রশাসন শিক্ষক নিয়োগে পক্ষপাতমূলত আচরণ করে একটি বিশেষ গোষ্ঠীর মনোনীত প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বিভিন্ন অবৈধ ও বিতর্কিত পন্থা অবলম্বন করছে, যা অত্যন্ত দুঃখজনক ও জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী।’ শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বর্তন কর্তৃপক্ষ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী ৭ আগস্ট গণঅভ্যুত্থানবিরোধী শিক্ষকদের ছবিসহ তালিকা প্রকাশ করে তাদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ পালন করা হবে। এসময় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সকল ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ দলের অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST