1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের গ্রিন প্লাজায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই পরিবেশ রক্ষায় উদ্যোগী হতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। এছাড়া, চারা উৎপাদনে অবদান রাখা স্থানীয় নার্সারির মালিকদের মাঝে ব্যাংক চেক হস্তান্তর করা হয়।

রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST