1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাসিকের অচলাবস্থা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ ও সচিব অপসারণের দাবি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চলমান অনিয়ম, সেবায় অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা নিরসনে স্থায়ী প্রশাসক নিয়োগ এবং সচিব মোছাঃ রুমানা আফরোজকে অপসারণের দাবি জানিয়েছেন ঠিকাদার ও সেবাগ্রহীতা প্রতিনিধিরা। একইসঙ্গে তারা উন্নয়ন প্রকল্পের বিল দ্রুত নিষ্পত্তি এবং নাগরিক সেবার মানোন্নয়নের দাবিও জানান।

রোববার (২০ জুলাই) সকালে নগরীর শাহ ডাইন কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে রাজশাহী সচেতন নাগরিক সমাজ ও রাসিক ঠিকাদারদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা।
স্থায়ী প্রশাসক ও সচিব অপসারণের দাবিলিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী সচেতন নাগরিক সমাজের পক্ষে মো. তরিকুল কালাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ইয়াহিয়া খান মিলু, গাজী কন্সট্রাকশনের গাজী সালাহউদ্দিন, হাফিজুল ইসলাম আপেল, বেলাল খান, মজিদ কন্সট্রাকশনের সারওয়ার জাহানসহ অন্যান্য ঠিকাদার ও সেবাগ্রহীতা নেতারা।
বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান হলেও বর্তমানে নানা জটিলতা ও অচলাবস্থার কারণে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জন্ম ও মৃত্যু সনদ, নাগরিক সনদ, হোল্ডিং নম্বর, এনওসি, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবায় ভোগান্তি চরমে। সচিবের টেবিলে ফাইল মাসের পর মাস পড়ে থাকে।
তারা অভিযোগ করেন, সচিব রুমানা আফরোজ যোগদানের পর থেকে সেবাগ্রহীতাদের প্রতি দুর্ব্যবহার ও অনিয়ম বেড়েছে। ঠিকাদারদের বিল মাসের পর মাস আটকে রাখায় নগরীর ফ্লাইওভার ও অন্যান্য উন্নয়নকাজের গতি থমকে গেছে। ফলে ট্রাফিক জটসহ জনদুর্ভোগ বেড়েই চলেছে।
উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি
মজিদ কন্সট্রাকশনের সারওয়ার জাহান অভিযোগ করেন, ‘‘আমাদের ৩৮% কাজ শেষ হলেও বিল পাচ্ছি না। ৭৯ কোটি টাকার প্রকল্পে মাত্র ১২ কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বাকি বিল না পাওয়ায় ভদ্রা কাঁচাবাজারের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি।’’ তিনি বলেন, এভাবে কাজ করা সম্ভব নয়।
গাজী কন্সট্রাকশনের গাজী সালাহউদ্দিন বলেন,
‘‘সচিবের অনিয়ম ও অবহেলার কারণে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় সিটি কর্পোরেশনকে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে।’’
বক্তারা আরো বলেন, অস্থায়ী প্রশাসকের বদলে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হলে সেবার মান ও কাজের গতি বাড়বে। সচিব রুমানা আফরোজকে অপসারণ করে একজন সৎ ও সেবামুখী সচিব নিয়োগেরও দাবি জানান তারা।
আন্দোলনের কর্মসূচি ঘোষণা
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২৩ জুলাই থেকে রাজশাহীর চলমান সব উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ২৭ জুলাই সিটি কর্পোরেশন ভবনের সামনে মানববন্ধন করা হবে।’’

পরিশেষে বক্তারা বলেন, ‘‘রাজশাহীর মানুষ হিসেবে আমরা চাই, আমাদের প্রাণের শহরকে বাঁচাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইয়াহিয়া খান মিলু, হাফিজুল ইসলাম আসেন, বেলাল খান, হাফিজুর রহমান আপেল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST