1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মাদক উদ্ধারে শ্রেষ্ঠ রাজশাহী জেলা ডিবির এসআই মাহাবুব - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মাদক উদ্ধারে শ্রেষ্ঠ রাজশাহী জেলা ডিবির এসআই মাহাবুব

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলমকে রাজশাহী রেঞ্জ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। পুলিশ সুপার তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মানসূচক উপহার ও সার্টিফিকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার ওসি এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী ট্যুরিস্ট গাইড

এর আগে ২০২৫ সালে জুন মাসে মাদক উদ্ধারে রাজশাহীর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই মাহবুব এবং মে মাসে রাজশাহী রেঞ্জ ও জেলায় অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ অফিসার হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজির কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
নিয়মিত গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ অভিযান
সূত্র জানায়, এসআই মাহাবুব আলম তার গোয়েন্দা দক্ষতা, স্থানীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে একের পর এক মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছেন। জেলার বিভিন্ন হটস্পটে অভিযান চালিয়ে তিনি বড় পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হেরোইন উদ্ধার করেছেন। গ্রেফতার করা হয়েছে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে, যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
দায়িত্ববোধ ও নিষ্ঠার প্রতিচ্ছবি
তাকে ঘনিষ্ঠভাবে জানেন এমন কর্মকর্তারা বলেন, এসআই মাহাবুব আলম একজন কর্মঠ, সাহসী ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। সীমিত জনবল ও রিসোর্সের মধ্যেও তিনি দিনরাত পরিশ্রম করে মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কাজে রয়েছে পেশাদারিত্বের ছাপ।
রাজশাহীতে মাদকের চিত্র

রাজশাহী জেলা সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরেই মাদক প্রবেশের একটি রুট হিসেবে বিবেচিত। ভারত থেকে ফেনসিডিল, ইয়াবা ও অন্যান্য মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে মাদক নির্মূল কার্যক্রমে গোয়েন্দা পুলিশের কার্যকর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে এসআই মাহাবুব আলম অন্যতম সম্মুখসারির যোদ্ধা।”
ভবিষ্যৎ প্রত্যাশা
এসআই মাহাবুব আলম তার প্রতিক্রিয়ায় জানান, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মাদকমুক্ত রাজশাহী গড়তে আমি সদা প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপদ ভবিষ্যতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST