1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদকসহ গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। র‌্যাবের একটি দল রোববার (১৩ জুলাই) রাত ১টার দিকে নগরের মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল বাবু কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, সোহেলের অবস্থান শনাক্ত করে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST