1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ছাত্রদল দাঁড়ালে আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না, রাবি ছাত্রদলের হুঁশিয়ারি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ছাত্রদল দাঁড়ালে আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না, রাবি ছাত্রদলের হুঁশিয়ারি

  • আপডেট করা হয়েছে শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঢাকার চকবাজারে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক : শনিবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই বিক্ষোভ মিছিল করে তারা।বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি তারেক রহমানকে নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রদল যদি রুখে দাঁড়ায়, আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য থেকে দূরে থাকুন। তিনি বলেন, ‘গুপ্ত সংগঠনের নেতারা পেছন থেকে ছুরি মেরে নায়ক হতে চায়। আমরা যতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন অস্ত্রের রাজনীতি এখানে হতে দেবো না।’রাহি বলেন, ‘আজ বাংলার আকাশে-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। চাঁদপুরে মসজিদের ভেতর ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে।’ এ সময় খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।  বক্তারা বলেন, সরকারকে চকবাজারে ব্যবসায়ীকে হত্যাসহ সব হত্যার যথাযথ বিচার করতে হবে।বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, মাহমুদুল মিঠু, সদস্য ফারুক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST