1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে দুই আ.লীগ ও ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৯ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে দুই আ.লীগ ও ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৯

  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন— মো. ডলার (৪২) ও মো. কবির হোসেন লিজন (২৭)। আওয়ামী লীগ কর্মী ডলার মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত মোহাম্মদ চাঁদের ছেলে এবং ছাত্রলীগ কর্মী কবির মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মো. খোরশেদ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST