1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

রোববার সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার দীর্ঘ ৭১ বছর পরও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য পূরণ হয়নি। শিক্ষার্থীদের খাবার, আবাসন, চিকিৎসা, গবেষণাসহ নানা খাতে এখনও সীমাবদ্ধতা রয়েছে। বক্তারা এসব সমস্যার দ্রুত সমাধান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের অগ্রযাত্রা এই উন্নয়নকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরবময় ও বীরত্বপূর্ণ ইতিহাস। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের অধীনে ৫৮টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এছাড়া এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে ৬টি বিশেষায়িত ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা প্রায় এক হাজার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST