1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের ৫ মার্চ তিন মাসের জন্য যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেটি এখনও বহাল রয়েছে। মেয়াদোত্তীর্ণ এই কমিটির আর কোনো সাংগঠনিক বৈধতা নেই।

বক্তারা আরও বলেন, এই আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও আন্দোলনরত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী দোসর ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। রাজশাহী মহানগরের পাশাপাশি থানাভিত্তিক ও ওয়ার্ড ইউনিটগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বাতিল করে পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তরা। তারা বলেন, দল পুনর্গঠনে এটাই সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ।

বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শাহমুখদুম থানা বিএনপি সভাপতি আব্দুল মাসুদ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST