1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন ও দোয়া মাহফিল - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

বাঘায় হিজরি নববর্ষ ১৪৪৭ উদযাপন ও দোয়া মাহফিল

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় গুরুত্ব ও ইতিহাস বহনকারী হিজরি নববর্ষ (১৪৪৭) উপলক্ষে রাজশাহীর বাঘায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় বাঘা সদরের বাদশা কফি হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করে বাঘা প্রেসক্লাব।
প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে হিজরি সনের গুরুত্ব, ১২ মাসের তাৎপর্য ও মুসলিম জীবনে এর প্রভাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনজারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—প্রভাষক নবাব আলী, আব্দুল হানিফ মিঞা, সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, ব্যবসায়ী আক্কাছ আলী, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাইদুল ইসলাম, আব্দুল হামিদ মিঞা, জহরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বাদশা আলমগীর, পল্লী চিকিৎসক হাবিবুর রহমান, হাফেজ ফয়সাল আযম, মিশেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, হিজরি নববর্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা ১৪৩৩ হিজরিতে এ কর্মসূচির সূচনা করেন। এরপর থেকেই ধারাবাহিকভাবে জাঁকজমকতা না থাকলেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST