1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শতকেজি গাঁজার চালান জব্দ, গ্রেপ্তার ২ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে শতকেজি গাঁজার চালান জব্দ, গ্রেপ্তার ২

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শত কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ জুন) ভোরে জেলার পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম মিয়া (২৮), সিলেটের জৈন্তাপুর থানার বাসিন্দা এবং ইয়াছিন (২৫), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা।

র‌্যাব-৫, রাজশাহী এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী একটি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিম ও ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST