
নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় নওগাঁয় ৬দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচি পালন হয়েছে । মঙ্গলবার (২৪জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসুচি পালন করেন ।
এসময় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/ সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিত করণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পদানের দাবি জানান তারা ।
বিএইচএএ (বাংলাদেশ হেলথ এসিস্ট্যান এসোসিয়েশন) এর নওগাঁ জেলা শাখার সভাপতি নার্গিস বানু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসমানী বানুসহ উপজেলা স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসুচীতে অংশ নেন।
উল্লেখ্য সকাল ৮টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই অবস্থান কর্মসুচি পালন করেন নওগাঁঁ সদর উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
#ম/শি#।