1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের সহকারী হাসিনুর ইসলাম ওরফে সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। হাসিনুর ইসলাম সজল রাজশাহী নগরের শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার সাইনুদ্দীন ওরফে সান্টুর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সঙ্গে থাকতেন। প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তীতে সবকিছুরই দায়িত্বে আসেন। নিয়োগ ও বদলি বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST