1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ফেসবুকে 'মিথ্যা স্ট্যাটাস' ছড়ানোর অভিযোগ: প্রতিবাদ জানালেন বিএনপি নেতা শিবলী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ফেসবুকে ‘মিথ্যা স্ট্যাটাস’ ছড়ানোর অভিযোগ: প্রতিবাদ জানালেন বিএনপি নেতা শিবলী

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে জড়িয়ে দেওয়া ‘মিথ্যা ও মানহানিকর’ স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নিজের ফেসবুকে স্ট্যাটাসে তিনি জানান, গতকাল ২২ জুন (২০২৫) তার ফেসবুক আইডি থেকে একটি উদ্দেশ্যপ্রণোদিত স্ট্যাটাস ছড়িয়ে দেওয়া হয়, যেখানে শেখ মুজিবুর রহমানকে ঘিরে (১৫ আগস্ট) সম্পর্কে মন্তব্য রয়েছে। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে এই স্ট্যাটাস দেওয়া হয়েছে।

গোলাম মোর্শেদ শিবলী বলেন, “প্রতিপক্ষ একটি মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান সহ্য করতে না পেরে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আমার ফেসবুক আইডি হ্যাক করে বিভ্রান্তিকর ও মানহানিকর স্ট্যাটাস ছড়িয়েছে, যাতে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে রাজপথে থেকে কর্মসূচি পালন করেছি। এজন্য আমাকে সরকার দলীয় বাহিনীর হাতে বহুবার নিপীড়নের শিকার হতে হয়েছে। ষড়যন্ত্র করে কাউকে দীর্ঘদিন দমন করা যায় না। সত্যিকারের সম্মান কর্ম ও আদর্শের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।”

বিএনপি নেতা শিবলী তার সহকর্মী ও দলীয় ভাইদের উদ্দেশে বলেন, “আসুন আমরা ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করি। পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্ববোধের রাজনীতি করি। আল্লাহ আমাদের সহায় হোন।”

শেষে তিনি সবাইকে আহ্বান জানান, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং বিভ্রান্তি না ছড়ানোর জন্য সতর্ক থাকার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST