
শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক : এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৯৩২ জন। আগামী ২৬ জুন শুরু হচ্ছে এ বছরের এইচএসসি পরীক্ষা।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। আর এবার এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জনে। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার এবং ছাত্রী ৬৪ হাজার জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, “প্রতিবছর তো পরীক্ষার্থীর সংখ্যা একরকম থাকে না। কোনো বছর বাড়ে, কোনো বছর কমে। তবে এবারের পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে কেন্দ্রগুলোর জন্য প্রশ্নপত্র ও খাতা পাঠানো হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
#ম/শি#।