1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে রাশেদ মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে পাবনার আতাইকুলা থানার গয়েশাবাড়ি এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে ওই যুবকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে রাশেদ। ভিকটিম শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে নানা রকম ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৭ মে রাতে ওই কিশোরী তার চাচার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাশেদ ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে কাঁঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহেরের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনার পর গত ২৮ মে ভিকটিম শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রাশেদকে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে দুর্গাপুর থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাতেই পুলিশী হেফাজতে নেয়া হয়। শনিবার দুপুরে আসামীকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST