1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর ও বাগমারার উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার (১৯ জুন) সকালে মোহনপুরের সাঁকোয়া মোড়ে ট্রাকের ধাক্কায় তানোরের উপজেলার এক নারীর মৃত্যু হয়, অপরদিকে বাগমারার নারায়নপারা গ্রামে বাসের ধাক্কায় কেশরহাট এলাকার এক যুবকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাহিন্দ্রা গাড়ির ড্রাইভার রাজশাহী থেকে ৫ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাওয়ার পথে মোহনপুর উপজেলার সাঁকোয়া মোড়ে সকাল পৌনে ১০ টার দিকে নওগাঁ থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় মাহিন্দ্রার সকলে রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রা গাড়ির যাত্রী তানোর উপজেলার হঠাৎ পাড়া গ্রামের তৈয়ব মন্ডলের স্ত্রী খাতেজা বিবি (৬৫) কে মৃত ঘোষণা করেন। মাহিন্দ্রার ড্রাইভারসহ অন্যান্য যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

অপর দিকে, সকাল সাড়ে ৯ টার দিকে বাগমার মচমইল থেকে মোহনপুরের কেশরহাটে আসার পথে উপজেলার নারায়নপাড়া গ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী হলো, মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের ওয়াহাব দেওয়ানের ছেলে সজিব হোসেন(২৭)।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ গিয়ে পরিদর্শন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST