
রাজু আহমেদ, ডিবিসি জার্নাল : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় তিন মাস মেয়াদি সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলকে পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ জুন) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাজামাল মোল্লা। যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন জসীমউদ্দিন, এনামুল হক ও রাকিবুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এনামুল হক, নাদিম মোস্তফা, সোহেল রানা, আয়ুব আলী, মুস্তাকীন বিল্লাহ, মাসুম আলী, আরিফুর ইসলাম, মিজানুর রহমান, আলতাফ হোসেন, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, ইমদাদুল হক,আব্দুল বারী,আতাউর রহমান।
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
কমিটির মেয়াদ আগামী তিন (৩) মাস পর্যন্ত বলবৎ থাকবে এবং এই সময়ের মধ্যে উপজেলা আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।







