1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিয়েছে তারা পরিবর্তিত হয়ে গেছে: বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিয়েছে তারা পরিবর্তিত হয়ে গেছে: বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, আমরা বদলে গেছি, কিন্তু পরিবর্তনের আর প্রয়োজন নেই এটা বলা ঠিক হবে না। আমাদের নতুন প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে, তারা পরিবর্তিত হয়ে গেছে।

আজ (২৮ মে) সকালে রাজশাহী মহানগরীর একটি হোটেলে আয়োজিত ‘পরিবর্তন ও অংশীজন ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আজিম আহমেদ বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগীর সাথে তুলনা করা হতো। কিন্তু তারা পরিবর্তন হওয়া দেখিয়ে দিয়েছে।

সরকারি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা প্রসঙ্গে তিনি বলেন, এখন পেনশন কেস সম্পূর্ণ ডিজিটাল স্কিমের আওতায় চলে আসবে, ফলে পেনশন দ্রুত নিষ্পত্তি হবে। আমাদের কাছে যে সেবা মানুষ চায়, আমরা তা সাধ্যমত ও দ্রুত দেয়ার চেষ্টা করবো।

এ সময় বিভাগীয় কমিশনার সরকারি দায়িত্ব পালনকালে অকারণে সময় নষ্ট না করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক আফিয়া আখতার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিসি’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST