1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘা থানার হত্যা মামলার আসামি আশুলিয়ায় থেকে গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘা থানার হত্যা মামলার আসামি আশুলিয়ায় থেকে গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে শরিফুল (৩০) হত্যা মামলার একমাত্র আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে (৩৩) ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী ও র‌্যাব-৪ এর সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লতিফুল বাঘার মুর্শিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন লতিফুল। এতে রফিকুলের মৃত্যু হয়।

র‌্যাব জানিয়েছে, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টার খেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাকে গালাগাল করেন। এ সময় রফিকুল এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টা খেতে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছয়াতদন্ত করছিল র‌্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র‌্যাব-৫ এর রাজশাহী ও র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST