1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় পরকীয়া সন্দেহে ছুরি’কাঘাতে আহত ৩ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় পরকীয়া সন্দেহে ছুরি’কাঘাতে আহত ৩

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহ করায় মারফত আলী নামে একজনের বিরুদ্ধে একই গ্রামের ৩ সহোদরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান জানান, একের আলী (৪৫) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত-জেকের আলী (৫০), আরশাদ আলী (৪০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। আহতরা উপজেলার বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে। অভিযুক্ত মারফত আলী একই গ্রামের আসমত আলীর ছেলে। বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরশাদ আলীর সন্দেহ, মারফত আলী তাঁর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে আগে থেকেই ঝগড়া হতো তাদের। একই বিষয় নিয়ে বুধবার রাত ৯ টার দিকে মাঝপাড়া বাজারে মুনছুর আলী চায়ের দোকান সংলগ্ন এলাকায় মারফত আলীর সাথে আরশাদ অলীর কথা কাটাকাটির এক পর্যায়ে মারফত আলী কাছে থাকা ধারলো ছুরি দিয়ে আরশাদকে কুপিয়ে জখম করা হয়। এসময় বাজারে থাকা আরশাদের সহোদর দুই ভাই জেকের আলী ও একের আলী তাকে বাঁচাতে এগিয়ে যান। পরে তাদেরকেও ছুকিাঘাত করে জখম করে মারফত। একের আলী জানান,তার দুই ভাই রামেকে চিকিৎসাধীন রয়েছে। তবে পরকীয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন মারফত আলী।

বাঘা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST