1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় পটকা বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় পটকা বানানোর সময় বিস্ফোরণে যুবক আহত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় খেলার পটকা বানানোর সময় বিষ্ফোরণে সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে। শনিবার (২৯-০৩-২০২৫) বিকেলে উত্তর মিলিক বাঘার বকুল তলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর বিস্ফোরণের ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজিব আলীকে রাজশাহী মেডিকেল কলজ হাসাপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদে সজিব জানান, লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন। শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান।

সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেম কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান,ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের বা বলতে পারেননি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST