1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবের নিন্দা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৯০৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুলে রাখা দোকানের ছবি তোলায় রাজশাহীর তিন ফটোসাংবাদিক এবং একজন রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক এস এম শাহাজামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় সরকারের নির্দেশনা উপেক্ষা করে দোকান ঘর খুলে রাখায় রাজশাহীতে কর্মরত তিনজন ফটোসাংবাদিক ওই দোকানের ছবি উঠান। এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক ও তাদের কর্মচারীরা ওই তিন সাংবাদিক এবং একজন রিপোর্টারকে লাঞ্ছিত করেন।

এ ধরনের ঘটনা সুস্থ সাংবাদিকতা বাধাগ্রস্থ করে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোকান মালিক ও কর্মচারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় বিবৃতিতে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST