1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষের অবহেলায় শুকিয়ে যাচ্ছে কৃষকের আখ ! - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষের অবহেলায় শুকিয়ে যাচ্ছে কৃষকের আখ !

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাঘার তেঁথুলিয়া গ্রামের কৃষক জাহিদ হাসান। স্থানীয় গনমাধ্যম কর্মীকে জানিয়েছেন, তার একশ গাড়ি আখ দু’দিন ধরে ভাড়া করা কলেজ মাঠে শুকাচ্ছে। কিন্তু মিল কর্তৃপক্ষ সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না। শুধু জাহিদ হাসান নয়, তার মত অনেক কৃষকের এমন দুর অবস্থা। এ নিয়ে দৈনিক সানশাইন ও ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

স্থানীয় লোকজন জানান, বাঘার তেঁথুলিয়া আখ ক্রয় কেন্দ্রে জায়গা স্বল্পতার কারণে পাশে অবস্থিত তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের মাঠ ভাড়া নিয়ে আখ রেখেছেন রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থী বৃন্দ। এই আখ রাখার ফলে রাস্তায় দুর্ঘ*টনা-সহ খেলা-ধুলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

 

লোকজন আরো জানান, রাজশাহীর হরিয়ান সুগার মিল কর্তৃপক্ষ গত ২৮ নভেম্বর থেকে ৪০ দিনের জন্য মাত্র ১০ হাজার টাকায় কলেজ মাঠ ভাড়া নিয়েছেন। তারা পুরো মাঠ-সহ শাহীদ মিনার দখল করে অত্র এলাকা থেকে ক্রয় করা আখ রেখেছেন। সেখান থেকে আখ গুলোকে ট্রাকে করে কম-বেশি নিয়েও যাচ্ছেন। তবে যতটুকু নিয়ে যাচ্ছেন তার চেয়ে অধিক পরিমান আখ শুকিয়ে যাচ্ছে।

 

তেথুঁলিয়া আখ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি) হাসিনুর রহমান বলেন, আখ ক্রয় সাময়িক বন্ধ রেখে কেনা আখগুলো তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন। সে মোতাবেক কাজ করা হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, সুগার মিল কর্তৃপক্ষ আখ ক্রয়ের কোন স্থান না পাওয়ায় জনস্বার্থে কলেজের মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা দিবেন বলে জানিয়েছেন।

এদিকে উক্ত বিষয় নিয়ে পত্রিকায় সংবাদ ছাপা হলে মঙ্গলবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শাম্মি আক্তার। তিনি বলেন, অধ্যক্ষ জনস্বার্থে আখ রাখতে দিয়েছেন। মিল কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা খুব শীঘ্রই আখ গুলো নিয়ে যাবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST