
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে হিমেল হওয়ার কারণে বাড়ছে শীতের তীব্রতা। তবে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে আজ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয় গতকাল (৮ডিসেম্বর) ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে।







