1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গরীবের বন্ধু ডাঃ মনসুর রহমান এমপি - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

গরীবের বন্ধু ডাঃ মনসুর রহমান এমপি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ১০৪৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে ঢুকতেই দেখা গেলো ছোট শিশুকে (নবজাতক) কোলে নিয়ে বসে আছেন জীর্ণশীর্ণ কাপড় পরিহিত মধ্যবয়সী এক মহিলা। তখন সময় ঠিক দুপুর বেলা। এ সময় স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
ওই মহিলাকে দেখেই সাংসদ ডাঃ মনসুর রহমান থমকে দাঁড়ান এবং ওই মহিলা স্বাস্থ্য কেন্দ্রে শিশু কোলে কেন বসে রয়েছেন তা জানতে চান। এছাড়াও চিকিৎসার কোনো ত্রুটি হয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করেন ওই মহিলাকে।
জবাবে ওই মহিলা মাথা নেড়ে সাংসদ ডাঃ মনসুর রহমানকে জানান, শিশুর চিকিৎসা শেষ করেই তিনি চিকিৎসকের পরামর্শ মতোই সামাজিক দুরুত্ব মেনে সেখানে বসে রয়েছেন।
সাংসদ ডাঃ মনসুর রহমানের এমন আচরণে মুগ্ধ হন ওই মহিলা। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ও চিকিৎসকদের প্রস্তুতি সরেজমিনে দেখতে যান সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।  ওই সময় এই দৃশ্য দেখা যায়। এ সময় সাংসদ ডাঃ মনসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা।
নাম প্রকাশ না করার শর্তে ওই মহিলা জানান, এমপি সাহেব অনেক ভালো মানুষ। তিনি আসলেই যে গরীব মানুষের খোঁজ খবর নেন তার প্রমাণ পেলাম। আমরা এমন এমপিকেই আমাদের পাশে চাই। যিনি বিপদেআপদে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নেবেন গরীবের খোঁজ খবর।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST