1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

শনিবার (২২ জুন) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার অন্যরা হলেন, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান ও গোলাম মোস্তফা। তারা সকলেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত।

শনিবার বাঘা উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর কর্মী সমর্থকরা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। অন্যদিকে একইদিন বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এ সময় উভয়পক্ষ উপজেলা চত্বরে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় ককটেল বিস্ফোরণও হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুসহ অনন্ত ৩০ জন আহত হন।

পরে ৪৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ জনকে আসামী করে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে মামলা করেন।

বাঘা থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, শাহিনুর রহমান পিন্টুর মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST