
নিজস্ব প্রতিবেদক : ট্রাফিক আইন ও দূর্ঘটনা প্রতিরোধে করণীয়, বাল্য বিবাহ, নরী নির্যাতন, অপহরণ, ইভটিজিং, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতামূলক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়ে সকল শিক্ষক ও ছাত্রীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আরএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলেনা আকতার।
উল্লেখ্য, গত ২০ মে ৩০০ জন ছাত্র ও ছাত্রীদের নিয়ে শহীদ মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে, গত ২৬ মে ২০০ জন ছাত্র ও ছাত্রীদের নিয়ে রাজশাহী মহানগর মহাবিদ্যালয়ে ট্রাফিক আইন ও দূর্ঘটনা প্রতিরোধে করণীয়, বাল্য বিবাহ, নরী নির্যাতন, অপহরণ, ইভটিজিং, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ ও কিশোর গ্যাং নিয়ে সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।