1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে মঙ্গলবার। এই নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ।

বুধবার বিকেলে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের জন্য দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এ সময় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচছায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীদেরও মিষ্টিমুখ করান শরিফুজ্জামান শরিফ।

মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করে ভালোবাসার যে প্রমাণ দিয়েছেন তার প্রতিদানে আমার বাঁকী জীবন আপনাদের কল্যাণে নিয়োজিত রাখবো।

তিনি আরও বলেন, এ বিজয় আমার একার না। এটা আপনাদের বিজয়, সমগ্র দুর্গাপুরবাসীর বিজয়। আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে-পাশে থাকার।

এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST