1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চাইলেন শরিফুজ্জামান

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে। নির্বাচনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার বিকেলে উপজেলা সদরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে এই সহযোগিতা চান শরিফুজ্জামান শরিফ।

শরিফুজ্জামান শরিফ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমিও আমার কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমার নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাংচুর করা হয়েছে। নির্বাচন পরিচালনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি নেতাকর্মীদের শান্ত করে আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন পায়ে পাড়া দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলন প্রসঙ্গে শরিফুজ্জামান বলেন, নিজেদের দোষ ঢাঁকতে আব্দুল মজিদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে নিয়ে মনগড়া কথা বলেছেন। এই আসনের রাজনৈতিক অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী। রাজনৈতিক বিষয়গুলো তিনি দেখভাল করবেন এটাই স্বাভাবিক। তবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী মহোদয় কোনো ধরনের প্রভাব বিস্তার করেননি। কিংবা কাউকে চাপ প্রয়োগ করেননি। বরং তারাই বাইরের প্রভুদের ইশারায় চলছে এবং সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ভুন্ডল করতে একের পর এক নীলনকশা আঁকছে।

সাধারণ ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারো ইন্ধনে না পড়ে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন। কেউ বাধা দিলে প্রশাসনিক সহযোগিতা চাইবেন। আমি আশারাখি প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।

মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরিফ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST