1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পিতা-পুত্র! - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পিতা-পুত্র!

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। ইতিমধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তবে এবার ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পিতা-পুত্র। উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও তার ছেলে তরুন ব্যবসায়ী শ্রমিক লীগের সহ সভাপতি এস এম শামীম ফিরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে শেষ পর্যন্ত পিতা-পুত্রের মধ্যে যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে।

একই পদে মনোনয়নপত্র দাখিলের প্রসঙ্গে জানতে চাইলে এস এম শামীম ফিরোজ বলেন, তার বাবা আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা বর্তমানে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ না হলে বাবার পরিবর্তে তিনি নির্বাচনে লড়বেন। এ কারনে রাজনৈতিক কৌশল হিসেবে বাবার সাথে তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়।

এস এম শামীম ফিরোজ আরও বলেন, গত ৫ বছর তার বাবা যেভাবে মানুষের পাশে ছিলেন। তার চাইতেও আরও নিবিড়ভাবে মানুষের পাশে থাকতে চান তিনি। এখন সবাই চাচ্ছেন তরুন প্রজন্মকে। সে কারনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আরও বেশি আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত; ইসি’র তফসিল অনুযায়ী দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST