1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারলেন না মাহিয়া মাহি ও ওমর ফারুক চৌধুরী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারলেন না মাহিয়া মাহি ও ওমর ফারুক চৌধুরী

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নিজেকে ভোট দিতে পারলেন না। এ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীও নিজেকে ভোট দিতে পারবেন না।

জানা যায়, এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ভোট দিতে পারছেন না। কারণ, তিনি এই আসনের ভোটার নন।

মাহিয়া মাহি রাজশাহী-১ আসনের প্রার্থী হলেও তিনি গাজীপুরের ভোটার। অপরদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তানোরের বাসিন্দা হলেও তিনি সেখানকার ভোটার নন।

তার আদি বাড়ি তানোর উপজেলায় কলমা ইউনিয়নের চৌরখোরে। কিন্তু তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার।

জানা গেছে, সংসদ ওমর ফারুক চৌধুরী ২০০১ সাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটার। তিনি এখান থেকে প্রতিবার ভোট দেন।

বিষয়টি নিশ্চিত করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মাহিয়া মাহি তানোরের ভোটার না। এ ছাড়া ওমর ফারুক চৌধুরীও তানোরের ভোটার না। তিনি শহরের ভোটার। নির্বাচনী আসনে ভোটার হতেই হবে এমন নয়।

এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ভোটার হতে হবে এটা যদি বড় বিষয় হতো, তাহলে কেউ ভোট করতে পারত না। আমি এ দেশের নাগরিক এটাই সবচেয়ে বড় বিষয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST