1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকা সমর্থকদের হামলা, আহত ২০ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকা সমর্থকদের হামলা, আহত ২০

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

বগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের গণীপুর ইউনিয়নের মাদিরাগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য এনামুল হকের প্রচার মিছিলে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের শীরেরও ইটের আঘাত লাগে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ৪টার দিকে মাদারিগঞ্জ বাজারের উত্তর পাশ থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। গণসংযোগ শুরু পর সেটি প্রচার মিছিলে রুপ নেয়। কাঁচি প্রতীকের শ্লেগান দিতে দিতে প্রার্থী ও তার সমর্থকরা প্রায় দুইশো গজ যাওয়ার পর নৌকার নির্বাচনী ক্যাম্প থেকে হামলা করা হয়। এ সময় তারা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ইটের আঘাত পেয়ে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক একটি দোকানে ঢুকে নিজেকে রক্ষা করে।

পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল শুরু হয়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে বিজিবি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করেছে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST