1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কর্মসংস্থান সৃষ্টিতে আমি আরেকবার সুযোগ চাই : লিটন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

কর্মসংস্থান সৃষ্টিতে আমি আরেকবার সুযোগ চাই : লিটন

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল ও মতিবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিসিক শিল্প এলাকায় সপুরা সিল্ক মিলস, উষা সিল্ক, প্রাণ এগ্রো, টিম ফার্মাসিটিক্যালস, সাকোয়াটেক্স লিমিটেড, নিলয় ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ, মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স এন্ড মেসার্স রহমত ট্রেড হাউস সহ অন্যান্য প্রতিষ্ঠান ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে সরকারি-বেসরকারি তেমন কলকারখানা নেই। পুরো রাজশাহী জনপদেই কর্মসংস্থানের জন্য কেউ নজর দেয়নি। ফলে এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। রাজশাহীর যে উন্নয়ন করেছি, সেটি আপনারা দেখেছেন। এবার আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি। যাতে আপনাদের ছেলে-মেয়েরা কাজের সুযোগ পায়। কর্মসংস্থান সৃষ্টিতে আমি আরেকবার সুযোগ চাই।

তিনি আরো বলেন, রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। এখানেও অনেক কর্মসংস্থান হবে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মমতাজ আহমেদ, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ১৬ নাম্বার ওয়ার্ড বিসিক মহল্লা কমিটির সভাপতি নাজমুল হক নান্টু সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST