1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের নারী ফুটবল দল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের নারী ফুটবল দল

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেক্স

হাতে পতাকা ও ব্যানার। সবার কণ্ঠে স্লোগান—সাবিনা, সানজিদা, কৃষ্ণা। জয়তু বাংলাদেশ নারী ফুটবল দল। লাখো জনতার স্রোত ছিল বিমানবন্দরে। ভিড় ঠেলে সামনে আসলেন বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলাররা। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সানজিদা, কৃষ্ণা, রুপনারা।

বিমানবন্দরে আনুষ্ঠানিক কথা বলার সুযোগ হয়নি মেয়েদের। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ধন্যবাদ জানিয়েছেন ফুটবল ফেডারশনসহ ভক্ত-সমর্থকদের। তিনি বলেছেন, সাফের এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ। বাংলাদেশের নারী ফুটবলারদের আপনারা এত ভালোবাসেন, তার জন্য আমরা গর্বিত। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলুন বা ১৮ কোটি কিংবা ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।
সাবিনা খাতুন, অধিনায়ক, বাংলাদেশ নারী ফুটবল দল

ইতিহাস গড়া সাফল্য নিয়ে মেয়েদের বহনকারী বিমান কাঠমান্ডু থেকে ঢাকায় পা রাখে দুপুর ২টার দিকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্য কর্তারা মিষ্টি খাইয়ে বরণ করে নেন সাবিনাদের।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শুরুতেই কেক কাটা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী কেক তুলে দেন অধিনায়ক সাবিনা খাতুনের মুখে। কোচ গোলাম রব্বানী ছোটনকেও কেক খাইয়ে দেওয়া হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী এরপর দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের গলায় পরিয়ে দেন ফুলের মালা। একটু পর দুহাতে ট্রফি উঁচিয়ে হাসোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে আসেন সাবিনা। উপস্থিত সংবাদ কর্মীদের সামনে মিনিটখানেক নিজের অভিব্যক্তি প্রকাশ করেন সাবিনা।

যেখানে সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ। এখানে উপস্থিত মন্ত্রীমহোদয়সহ ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বাংলাদেশের নারী ফুটবলারদের আপনারা এত ভালোবাসেন, তার জন্য আমরা গর্বিত। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। এই ট্রফি বাংলাদেশের ১৬ কোটি মানুষের।’

এরপর মেয়েরা চড়ে বসে ছাদ খোলা বাসে। বাসে ওঠার আগেও ফুল ছিটিয়ে অভিবাদন জানানো হয় তাদের। ছাদ খোলা বাস শহরের নানা প্রান্ত ঘুরে উপস্থিত হবে মতিঝিলের বাফুফে ভবনে। যেখানে সাবিনাদের বরণ করে নেওয়ার জন্য উপস্থিত রয়েছে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকে। বাফুফে ভবনের সামনে এই মুহূর্তে জড়ো হয়েছেন শতশত ফুটবল অনুরাগী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST