1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক, নেত্রকোনা 

নেত্রকোনার মদনে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আব্দুল কদ্দুছ (৫০) নামের এক ব্যক্তিকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই দিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত আব্দুল কদ্দুছকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চানগাঁও ইউনিয়নের সোমবার রাতে কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আব্দুল কদ্দুছ কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর আগেও অভিযুক্ত কদ্দুছ কিশোরীকে কুপ্রস্তাব দিত ও উত্ত্যক্ত করতো। পরে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই রাতেই উপজেলার চানগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রাম থেকে আব্দুল কদ্দুছকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST