1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবির প্রফেসরকে হত্যার হুমকি দিয়ে বেনামী চিঠি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবির প্রফেসরকে হত্যার হুমকি দিয়ে বেনামী চিঠি

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর এর বাড়িতে চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে কে বা কারা। রোববার গনমাধ্যমে পাঠানো প্রফেসর ড. মু. আলী আসগরের একটি ইমেল বর্তায় এতথ্য জানান তিনি।

অভিযোগ সূত্রে জানান গেছে,গত ২৪/১২/২০২০ ইং তারিখে রাজশাহী নগরীর সাগরপাড়া তার বাড়িতে অনুমান সকাল ৯ টার দিকে বাসভবনের লেটার বক্সে তাকে জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী চিঠি পেয়েছেন তিনি। এ ঘটনায় গত ২৪/১২/২০২০ ইং তারিখে সন্ধ্যা ৬ টার দিকে আরএমপি বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১২০০; তাং: ২৪/১২/২০২০ ইং। গত ২৪/১২/২০২০ ইং তারিখে রাজশাহী নগরীর সাগরপাড়া তার বাড়িতে অনুমান সকাল ৯ টার দিকে বাসভবনের লেটার বক্সে তাকে জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী চিঠি পান তিনি। বাসভবনের লেটার বক্সে প্রফেসর ড. মু. আলী আসগর কে হত্যার হুমকি দিয়ে একটি বেনামী চিঠি রেখে আসে কে বা কারা।

ওই চিঠিতে লিখা হয়েছে, যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরী হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধানে থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাঁচবি না। তোরে খামু, তোর মামলাও খামু।

প্রফেসর ড. মু. আলী আসগর জানান, ইতোপূর্বে গত ০৬/১২/২০২০ ইং তারিখে একই বিষয়ে ডাকযোগে জীবননাশের হুমকি পেয়ে একটি বেনামী পত্র পেয়েছিলাম আমি। সেই ঘটনায় মতিহার থানায় একটি জিডি করেছিলাম।

তিনি আরো বলেন, আপনারা অবগত আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন।

এ বিষয় বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারর্ণ চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছেন রাবি ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর। বিষটি তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST