জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তাগণ শিক্ষকদের মর্যাদা ও জাতি গঠনে তাঁদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









