1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
৮৩ নতুন নির্বাচন কর্মকর্তা নিয়োগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

৮৩ নতুন নির্বাচন কর্মকর্তা নিয়োগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে ৮৩ জনকে নবম গ্রেডে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশক্রমে তাকে (নিয়োগপ্রাপ্তরা) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার/কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের সময়কাল বাড়াতে বা কমাতে পারবে; অথবা প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ বুনিয়াদি প্রশিক্ষণের পূর্বে বা পরে তাকে অন্য যেকোনো প্রশিক্ষণের জন্য মনোনীত করতে পারবে।

এতে আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও কর্তৃপক্ষের অভিপ্রায় অনুযায়ী তাকে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া ‘উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা’ পদে যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST