1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
৭ বন্দীর সাজা মওকুফ, রাজশাহী কারাগার থেকে মুক্তি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

৭ বন্দীর সাজা মওকুফ, রাজশাহী কারাগার থেকে মুক্তি

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বন্দীকে মুক্তি দিয়েছে সরকার। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে সোমবার (রাত ৮টার দিকে) তাদের মুক্তি দেওয়া হয়। তারা ৯ মাস ১৬ দিন থেকে সর্বোচ্চ ২ বছর ৮ মাস ১৪ দিন পর্যন্ত মেয়াদ কমিয়ে মুক্তি পেয়েছেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন, নওগাঁ, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকেই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, প্রস্তাবিত ১২৫ জন বন্দীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের সাজা মওকুফের সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মধ্যে ৪ জন আগেই মুক্তি পেয়েছেন এবং ২ জন অন্য কারাগারে থাকায় সেখানে চিঠি পাঠানো হয়েছে। রাজশাহী থেকে বাকি ৭ জনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST