1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
৫০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

৫০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৭১৫ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৫০ জন যাত্রী ছিলেন। শনিবার দুপুর ২টা ৪০ টার দিকে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের চার মিনিট পর নিখোঁজ হয় বিমানটি।

শ্রীয়িজায়া এয়ার বোয়িং৭৩৭ বিমানটি উড্ডয়ন করার পর পরেই যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি ২৭ বছর পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

কর্মকর্তারা জানান, বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।বিমানটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, নিখোঁজ বিমানটির জন্য তল্লাশি শুরু হয়েছে। শ্রীয়িজায়া এয়ার স্থানীয় বিমান অপারেটার বলছে, ওই ফ্লাইট সম্পর্কে তারা এখনও তথ্য জোগাড় করছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে জাকার্তা থেকে লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড্ডয়নের ১২ মিনিট পর নিখোঁজ হওয়া উড়োজাহাজের ১৮৯ জন আরোহী নিহত হন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST