1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
১৩ দিন পেছালো রাকসু নির্বাচন, ভোট ২৮ সেপ্টেম্বর - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

১৩ দিন পেছালো রাকসু নির্বাচন, ভোট ২৮ সেপ্টেম্বর

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের সময় ১৩ দিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত ছিল। বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তফসিল পুনর্বিন্যাসের এই ঘোষণা দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য পূর্বনির্ধারিত তফসিলের সময় যথেষ্ট হচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার দীর্ঘ সময় প্রয়োজন, যা আমাদের ধারণায় ছিল না। এছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ সকল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া নতুন তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ এবং ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পএকাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে অনুষ্ঠিত হবে। সেইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার ছাত্র সংগঠনগুলোর দাবির মুখে এক জরুরি সভায় বসে রাকসু নির্বাচন কমিশন। সভা শেষে তিনটি নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো- নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে; ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা হবে; মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হওয়ায় নির্বাচনের নির্ধারিত তারিখ পেছাতে পারে বলে ইঙ্গিত দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ানোয় নির্বাচন পেছানোর আশঙ্কা প্রকাশ করে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও সাবেক সমন্বয়কেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বুধবার সভায় বসে নতুন সিদ্ধান্ত ঘোষণার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা বৈঠক করে নির্বাচন কমিশন।
এদিকে রাকসু নির্বাচন পেছানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST