1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে প্রথম জন্ম নেওয়া নবজাতক ও মাকে উপহার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে প্রথম জন্ম নেওয়া নবজাতক ও মাকে উপহার

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রতিষ্ঠার ২৯ বছর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটিতে (অপারেশন থিয়েটার) সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক ও তার মাকে ছাড়পত্র প্রদানকালে ফুলেল শুভেচ্ছা ও নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। রোববার ( ৩০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান (আশাদ) ও ডাঃ মল্লিকা সরকার নবজাতকের মা মনিরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে উপহারের পোষাক নবজাতকের গায়ে পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ( আবাসিক চিকিৎসক ভারপ্রাপ্ত) ডাঃ রাকেশ পান্ডে, ডাঃ পার্থমণিসহ ওটি ইনচার্জের সেবিকারা(নার্স)।
মনিরা বেগম উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের কবির হোসেনের স্ত্রী। কবির হোসেন জানান,সেবার মানে আমি সন্তষ্ট। হাসপাতালের প্রথম অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আমার কাছে ও হাসপাতালের খাতায় স্বনণীয় হয়ে থাকলো।
জানা যায়, বুধবার ( ২৬ অক্টোবর) দুপুরে মনিরা বেগমের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রতিষ্ঠার ২৯ বছর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়েছে। সফল অস্ত্রোপচারের মাধ্যমে মনিরা বেগমের পেট থেকে বের করা হয় পুত্র সন্তান।
ডা. আশাদুজ্জামান (আসাদ) বলেন, স্থানীয় বা আউট সোর্সিং এর মাধ্যমে সিভিল সার্জনের নির্দেশ মোতাবেক নিয়োগকৃত গাইনি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সিজারিয়ান আপারেশন করা হয়েছে। এখন থেকে সপ্তাহের বুধবার ওটি হবে। তবে গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হলে নিয়মিত অপারেশন করা সম্বব হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST