1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
স্কুল ফর হিউম্যানিটির ঈদসামগ্রী বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

স্কুল ফর হিউম্যানিটির ঈদসামগ্রী বিতরণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার সরেরহাট গ্রামে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতি বছর ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে সারা দেশে উপহারসামগ্রী বিতরণ করে। এবারের ঈদ উপহার প্যাকেজে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি আটা, সয়াবিন তেল, কালাইয়ের ডাউল, গুঁড়া দুধ, বিভিন্ন প্রকারের সেমাই দেওয়া হয়েছে।

সরেরহাট গ্রামের স্বামীহারা সেলিনা বেগম বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ফাউন্ডেশন থেকে ঈদ উপহারসামগ্রী পেয়েছি। উপহারগুলো পেয়ে অনেক খুশি লাগছে। দোয়া করি তারা মানুষের কল্যাণে এভাবে কাজ করুক।’

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সেক্রেটারি আল-শাহরিয়ার রোকন বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যাতে ঈদের প্রয়োজনীয় বাজার অসহায়দের মধ্যে পৌঁছে দেওয়া যায়। সমাজের যারা বিত্তবান রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আসুন ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ভাগ করে নিই।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST